,

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

news-image

ইবি প্রতিনিধি : রাষ্ট্রবিরোধী গোপন অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদনটি জমা দেয় বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে ওই সংবাদমাধ্যমের সম্পাদকের কাছে চিঠি দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে প্রকাশিত তথ্য, কথোপকথনের স্ক্রিনশট এবং তাদের কর্মকাণ্ডসংক্রান্ত অন্যান্য তথ্য চাওয়া হয়।

তবে সংবাদমাধ্যমের প্রতিবেদনে ৪৪ জন শিক্ষকের কথা উল্লেখ করা হলেও প্রকাশিত তালিকা যাচাই করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামের সঙ্গে মিলে এমন প্রায় ২৫ জনের নাম পাওয়া গেছে বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি আরও যাচাই-বাছাই করেছে তদন্ত কমিটি।

তদন্তে সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত শিক্ষকদের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্স বা বিধিবিধানের পরিপন্থী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের আগে তদন্তাধীন বিষয়ে কোনো তথ্য প্রকাশের নিয়ম নেই। তাই এর বেশি কিছু বলতে পারছি না।’

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে দেশব্যাপী ৪০৪ শিক্ষকের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষক জড়িত থাকার অভিযোগে গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই দিন প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো. ইসরাফুল হককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়ে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. মো. সাজ্জাত হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ