,

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের পর কলম্বোতেও সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় ব্যাটার দেবদূত পাড্ডিক্যাল। তার সেঞ্চুরি এবং দলনেতা শুভমান গিলের ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথেই রয়েছে ভারত। কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছে সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামবে তারা।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। ৩৩ বলে ১৮ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার লোকেশ রাহুল। আরেক ওপেনার জশস্বী জয়সওয়াল আউট হওয়ার আগে করেন ৫৩ বলে ৪৫ রান।

তৃতীয় উইকেটে দলনেতা শুভমান গিলকে নিয়ে ইতিবাচক ব্যাট করতে থাকেন দেবদূত পাড্ডিক্যাল। দুজন মিলে গড়েন ১২০ রানের জুটি। ফিফটি পূরণ করেন গিল। এরপর ইনিংসটি আর বড় করতে পারেননি। ব্যক্তিগত ৫০ রানে আসিথা ফার্নান্দোর করা বলে নিকোশান ডিকভেলার হাতে তালুবন্দি হন তিনি। আর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে মাত্র ৩ রান করেন ঋষভ পন্ত।

এদিকে ব্যক্তিগত ফিফটিতে শতকে রূপ দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাড্ডিক্যাল। তার ইনিংস থামে ১১৭ রানে। ১৯৩ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১২টি চারে সাজানো। ৮৩ বলে ৪৩ রান করে আউট হন রবীন্দ্রো জাদেজা।

এরপর ধ্রুব জুরেল ও সারাংশ জেইন মিলে দিন শেষ করেন। ৭ রানে জুরেল ও ৪ রানে জেইন অপরাজিত থাকেন।

প্রথম দিনে লঙ্কানদের সবচেয়ে সফল বোলার আসিথা ফার্নান্দো। ১৫ ওভার বল করে ৪৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। আর একটি করে উইকেট পেয়েছেন লাহিরু কুমারা ও কেশারা নুয়ান্থা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে