,

বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবে, নিখোঁজ ২৪ নাবিক

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছাকাছি পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি ওশেন উইনার নামের জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক।

সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করা জাহাজটিতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। গত ২০ আগস্ট রাতে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি রওনা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, ২২ আগস্ট সকালে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উদ্ধার অভিযানে সহায়তা চাওয়া হয়।

এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে পাঠানো হয়। বিজিত নামের আরও একটি জাহাজও উদ্ধার অভিযানে যোগ দিতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়।

এদিকে, ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করে নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত কতজন নাবিককে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি লাইফ র‍্যাফট থেকে দুইজনকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। বাকি নাবিকদের সন্ধানে অভিযান চলছে।

জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে