,

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

news-image

অনলাইন ডেস্ক : সাংবিধানিক বিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগের সরকারের আমলে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান সরকার সে ধরনের নির্বাচন করবে না। সাংবিধানিক নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

আবদুল মঈন খান বলেন, সরকার দুর্নীতির কোনো সুযোগ দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সরকারের লক্ষ্য হচ্ছে দেশে আইনের শাসন ও আইনি ব্যবস্থা কার্যকরভাবে প্রতিষ্ঠা করা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

এর আগে সকালে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড