,

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

news-image

অনলাইন ডেস্ক : লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে পড়ে মারা গেছেন পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের খেলোয়াড় ছিলেন।

শনিবার তৃতীয় স্তরের ক্লাব রিয়াল এসসির হয়ে শীর্ষ বিভাগের দল এসত্রেলা দা আমাদোরার বিপক্ষে মাঠে নেমেছিলেন কাস্ত্রো। ম্যাচ চলার একপর্যায়ে হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কাস্ত্রোর মৃত্যুর পর ম্যাচটি আর চালিয়ে নেওয়া হয়নি। লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন তার পরিবার, স্বজন, বন্ধু এবং দুই ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সংস্থাটি ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছে।

রিয়াল এসসি ও এসত্রেলা দা আমাদোরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

২০২১ সালে ওয়েস্ট ব্রমের যুব একাডেমিতে যোগ দেন কাস্ত্রো। পরে আর্সেনালের বিপক্ষে লিগ কাপের ম্যাচে ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয় তার। এরপর ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়ে খেলেছেন তিনি।

২০২৩ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ছাড়েন কাস্ত্রো। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সাবেক ক্লাবটিও।

কাস্ত্রোর স্মরণে বার্নলির বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে ওয়েস্ট ব্রমের খেলোয়াড় ও কোচিং স্টাফদের কালো বাহুবন্ধনী পরে মাঠে নামার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে