,

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে গুরুত্ব না দিয়ে দক্ষতা, শৃঙ্খলা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিমানবাহিনী সদরদপ্তরে ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতি নির্ধারণে রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন তারেক রহমান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং বিভিন্ন সময়ে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহত ও আহতদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তিনি।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে নৌ ও বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

পরে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় নৌবাহিনীকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও পরামর্শ কামনা করেন নৌবাহিনী প্রধান।

অনুষ্ঠান শেষে বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল ও কৌশলগত স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় বিমানবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন আধুনিক ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটিওএল উড্ডয়ন ব্যবস্থা দেখেন তিনি। সামরিক প্রযুক্তিতে দেশের নিজস্ব সক্ষমতা ও উদ্ভাবন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে