,

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হচ্ছে দেশে মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন। এ বছর শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিকুর রহমান বলেন, তোমরা এসএসসি পাস করেছো। তোমাদের সামনে অনেক দূর যেতে হবে। মেধাকে কাজে লাগিয়ে ভালো ও নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অর্থের অভাবে যেন তোমাদের পড়াশোনা বন্ধ না হয়। শিক্ষাখাতে সরকারের সহায়তার পাশাপাশি রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনও তোমাদের পাশে রয়েছে।

তিনি বলেন, তোমরা শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অর্থ তোমাদের পেছনে ছুটবে। জীবনের গন্তব্যে তোমাদের পৌঁছাতে হবে। তোমাদের পাশে সরকার, রহমান ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন রয়েছে।

মুশফিকুর রহমান আরও বলেন, এ বছর যারা এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করেছো, তোমাদের অভিনন্দন জানাই। আগামীতে যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে জিপিএ-৫ অর্জন করবে, রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীরা প্রতিটি ধাপে ভালো ফলাফল করলে কসবা উপজেলার সুনাম বৃদ্ধি পাবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী হবে, কেউ শিক্ষক হবে। ভালো ফলাফলের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগও পেতে পারো। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ মাদক মানুষের জীবন ধ্বংস করে, কোনো সুফল বয়ে আনে না।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে এবং রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী লায়ন নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেল, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ প্রমুখ।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে সকালে সংসদ সদস্য মুশফিকুর রহমান কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ