,

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নায়করাজ রাজ্জাক এমন এক নাম, যার অবদান ও জনপ্রিয়তা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে। ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেতা। তার মৃত্যুর নয় বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দর্শক ও চলচ্চিত্রাঙ্গনে তার জনপ্রিয়তা এখনও অমলিন।

নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। নিজের পোস্টে তিনি রাজ্জাককে শুধু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হিসেবে নয়, বরং একজন অভিভাবক ও পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন।

শাকিব খান লিখেছেন, রাজ্জাককে হারানোর নয় বছর হলেও তার শূন্যতা এখনও অনুভব করেন তিনি। রাজ্জাক তার কাছে ছিলেন চলচ্চিত্রের অভিভাবকের পাশাপাশি ভালোবাসা, স্নেহ ও অনুপ্রেরণার অন্যতম আশ্রয়। বিশেষ করে নিজের জীবনে রাজ্জাকের ভূমিকার কথা স্মরণ করে শাকিব জানান, নায়করাজ তাকে সবসময় স্নেহ করতেন, আগলে রাখতেন এবং প্রয়োজনের সময় পরামর্শ দিতেন।

শাকিব আরও জানান, দীর্ঘদিন দেখা না হলেও রাজ্জাক কোনোভাবে বুঝে নিতে পারতেন তিনি কেমন আছেন বা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাই তার প্রয়াণের বেদনা শাকিবের কাছে ছিল নিজের একজন অভিভাবককে হারানোর মতোই ব্যক্তিগত ও গভীর।

শাকিবের ভাষ্যমতে, রাজ্জাক শারীরিকভাবে না থাকলেও তার কাছ থেকে পাওয়া শিক্ষা, ভালোবাসা ও আশীর্বাদ এখনও পথ চলার অনুপ্রেরণা হয়ে আছে। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, নায়করাজ রাজ্জাকও ততদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এমনটাই মনে করেন তিনি।

শ্রদ্ধা জানিয়ে শাকিব বলেন, নায়করাজ তাদের চলচ্চিত্রের গর্ব ও অহংকার। তার স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেতা।

এদিকে শাকিব খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড