,

বেনাপোলে বিকেলে আসছে ৫ বাংলাদেশির মরদেহ

news-image

অনলাইন ডেস্ক :কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ আজ শনিবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে আনা হবে।

দুই দেশের দূতাবাসের সমন্বয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ মরদেহগুলো বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান।

বেনাপোল দিয়ে দেশে আনা হবে কুষ্টিয়ার দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছর বয়সী সন্তান শর্ণশীষ দত্ত, দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর মরদেহ। চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন।

গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে কলকাতার ওই আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক ছিলেন।

ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করে বাংলাদেশ উপ-হাইকমিশন ও স্থানীয় প্রশাসন।

এদিকে সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরানোর কথা রয়েছে। আর কালীগঞ্জের রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে কলকাতাতেই সৎকার করা হতে পারে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মরদেহ দেশে আসার খবরে নিহতদের স্বজনরা বেনাপোলে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে