,

শিক্ষকদের বদলিতে ৭ শর্ত

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

তবে বদলির আবেদন করতে হলে শিক্ষকদের নির্ধারিত সাতটি শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে আবেদন করা যাবে না।

বদলির আবেদনে যেসব শর্ত মানতে হবে

১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় অন্তত তিনটি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকতে হবে। এ অবস্থায় বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না।

৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।

৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল ও স্বামী বা স্ত্রীর নিজ জেলা আলাদা হতে হবে।

৬. বদলির আবেদনের জন্য বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে।

৭. বদলির জন্য যোগ্য নন—এমন কোনো শিক্ষক আবেদন করতে পারবেন না।

তাই অনলাইনে আবেদন করার আগে সংশ্লিষ্ট শিক্ষকদের নিজেদের চাকরির মেয়াদ, কর্মস্থল ও আবেদন করার ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড