,

নবীনগরে হোমিওপ্যাথিক সোসাইটির সম্মেলন, সভাপতি আবু হানিফ সম্পাদক কমল দেবনাথ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি বাংলাদেশ-এর নবীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. মো. মমিনুল ইসলাম, বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম. নাইমুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ড. মো. মোখলেসুর রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ও সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক হেলথ অ্যান্ড মেডিকেল সোসাইটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. আবু হানিফ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. কমল দেবনাথ, জেলা ধর্মীয় সম্পাদক ডা. মুফতি এরশাদুল ইসলাম, বিডি নিউজের সম্পাদক মাহবুব মোর্শেদ, প্রেসক্লাবের সদস্য মো. হেলাল উদ্দিন,ড. মুফতি সাইফুল ইসলাম,ড. মোঃ শামীম, ড. বিল্লাল হোসেন, ফাতেমাতুজ জোহরাসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আব্দুল হাদী। সম্মেলনে বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার ও উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসার ইতিহাস, এর বিকাশ এবং প্রতিষ্ঠাতা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের অবদান নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

তাঁরা বলেন, হ্যানিম্যানের প্রবর্তিত হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এবং এর ঐতিহ্য ও দর্শন সম্পর্কে চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষেরও জানা প্রয়োজন। সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসার মূলনীতি, চিকিৎসকদের দায়িত্ব ও রোগীদের প্রতি মানবিক আচরণ, চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং সংগঠনের মাধ্যমে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা ভবিষ্যতে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবাকেো আরও সুসংগঠিত ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে ড. মোঃ আবু হানিফ সভাপতি ও কমল দেবনাথ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে