,

জয়ের মন্তব্যের জবাব দিলেন তমা

news-image

অনলাইন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বেসরকারি ব্যাংকে চাকরি নেওয়া নিয়ে অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে মন্তব্য করেছিলেন সঞ্চালক ও অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তার সেই মন্তব্যের জবাব দিয়েছেন তমা। পাশাপাশি নিজের নতুন পেশা নিয়ে গর্বের কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি তমার ব্যাংকে চাকরির খবর প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে জয় বলেন, একজন গুণী অভিনেত্রীর ব্যাংকে চাকরি নেওয়ার বিষয়টি তার কাছে অপ্রত্যাশিত। এমন সিদ্ধান্ত গণমাধ্যম ও অভিনয় পেশার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

জয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় তমা জানান, ব্যাংকে চাকরি নেওয়ার খবরটি সত্য। তার ভাষ্য, অভিনয়ের পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত। একটি পেশায় থাকার কারণে অন্য কোনো পেশায় কাজ করা যাবে না—এমন ধারণার সমালোচনা করেন তিনি।

তমা বলেন, আইন বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি দীর্ঘ ১৬ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন। চাকরিজীবী পরিবার থেকে উঠে এসে অভিনয়ের পাশাপাশি ব্যাংকার হিসেবেও নিজের পেশাগত পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মতে, এ সিদ্ধান্ত অভিনয় কিংবা ব্যাংকিং—কোনো পেশাকেই ছোট করে না।

জয়ের বক্তব্যের পাল্টা উদাহরণ দিয়ে তমা বলেন, তিনিও চাইলে জয়ের অভিনয়ের বাইরে অন্যান্য কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে সব পেশার প্রতি সম্মান থাকায় তিনি তা করতে চান না। একই সঙ্গে শিক্ষিত ও প্রগতিশীল একজন মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলেও জানান তিনি।

নিজেকে এখন অভিনেত্রীর পাশাপাশি ব্যাংকার হিসেবেও পরিচয় দিয়ে তমা বলেন, নতুন পেশায় যুক্ত হওয়াটা সহজ ছিল না, তবে তিনি এতে গর্বিত। ভবিষ্যতে নিজের কাজ ও অভিজ্ঞতার পরিধি আরও বাড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি।

পরে তমার বক্তব্যের জবাব দিয়ে তাকে অভিনন্দন জানান জয়। তিনি বলেন, তমার সিদ্ধান্ত যুক্তিসংগত এবং তার পছন্দকে তিনি সম্মান করেন। অভিনয়ে তমার সাফল্যের প্রশংসা করে জয় বলেন, অভিনেত্রী হিসেবে তমার অবস্থান তার কাছে এখনও বিশেষ এবং সেটিই যেন অটুট থাকে

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড