,

ফরহাদের স্ত্রী মোনালিসার ৩ দিনের রিমান্ড

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১২ আগস্ট এ মামলায় মোনালিসাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার শুনানির সময় তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, মামলার ঘটনার সঙ্গে মোনালিসার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ বা সিসিটিভি ফুটেজ তদন্তকারী সংস্থা দেখাতে পারেনি।

আইনজীবী আরও বলেন, মোনালিসার আগে কয়েকটি মামলায় জামিন হয়েছে এবং একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তিনি দীর্ঘদিন কারাগারে রয়েছেন। তার চার বছরের সন্তানও দীর্ঘ সময় ধরে মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত।

তবে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে মোনালিসাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে