,

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে সেই বিরোধের জেরে তাদের হত্যা করা হয়।

দীর্ঘ প্রায় ১০ বছর পর মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়। মামলায় ৬০ জনের সাক্ষ্য গ্রহণের পর ১৪ আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং বাকি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি ও মামলার বাদীপক্ষ সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে