,

শহিদুল হক মানিক স্যার স্মরণে এসএসসি ’৯৯ ব্যাচের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম শহিদুল হক মানিক স্যারের স্মরণে এসএসসি ’৯৯ ব্যাচের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদুল্লাহ জসিম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক মো. জাকির হোসেন ও মো. মাহবুব হোসাইন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিনিয়র মাওলানা মো. আমির হোসাইন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের এসএসসি ’৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ডাক্তার সুজিত বিশ্বাস।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এসএসসি ’৯৯ ব্যাচের সতীর্থ বন্ধুরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম শহিদুল হক মানিক স্যারের কর্মময় জীবন, দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহিদুল হক মানিক স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও কর্মময় স্মৃতি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

এ সময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শহিদুল হক মানিক স্যার দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড