,

রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে মহাসচিবের পদসহ দলীয় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্থলাভিষিক্ত হলেন রিজভী।

দীর্ঘদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা রিজভী দলটির সাংগঠনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ১৫ আগস্ট তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।

কুড়িগ্রামের পৈতৃক পরিবারের সন্তান রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন এবং পরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন তিনি।

২০১৬ সালের বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে