,

শর্তহীন আমন্ত্রণে ভারতকে স্বাগত: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে পারস্পরিক সম্মান, সমতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারত কোনো ধরনের স্বার্থ বা শর্ত ছাড়া বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার তা স্বাগত জানাবে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিজভী এই শ্রদ্ধা নিবেদন করেন।

রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই সব রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের নীতি। কোনো শর্তের বিনিময়ে এমন সম্পর্ক তৈরি হতে পারে না।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার পাশাপাশি প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। এসব নীতির ভিত্তিতেই বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

ভারতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সম্পর্কের পেছনে যদি কোনো বিশেষ স্বার্থ বা শর্ত থাকে, তাহলে সেটিকে প্রকৃত বন্ধুত্ব বলা যায় না। ভারত যদি কোনো শর্ত ছাড়াই বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণভাবে আমন্ত্রণ জানায়, তাহলে সরকার সেটিকে ইতিবাচকভাবে নেবে। তবে কোনো স্বার্থ বা শর্ত চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ তা মেনে নেবে না।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে