,

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েক মিনিটের বক্তব্যে তিনি চার থেকে পাঁচবার কেঁদেছেন বলে সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানিয়েছেন। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ ঘটনা ঘটে। সভায় মির্জা ফখরুল আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট চান। একই সময়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় এমপিদের মির্জা ফখরুলকে ভোট দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলের মধ্যে কোনো ধরনের বিভেদ না রাখার আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কথা বলার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দলের দেওয়া সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেন।

মির্জা ফখরুল বলেন, বঙ্গভবনে যাওয়ার পর দলের এই পরিচিত পরিবেশ ও সহকর্মীদের অভাব অনুভব করবেন। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি বহু বছর ধরে দলের সঙ্গে যুক্ত। দলের কঠিন সময়ে সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো পিছিয়ে যাননি। এ সময় তাকে কারাবন্দীও হতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে