,

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

news-image

অনলাইন ডেস্ক : দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে ইউরিয়া সার আমদানি, ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং সিমুলেটর কেনাসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানির চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় এ চুক্তি করা হবে।

এ ছাড়া জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) একটি প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহারের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের জন্য জাপানের এমএইচআই থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। কারখানার নিয়মিত উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য দ্বিতীয় ধাপের টেকনিক্যাল সার্ভিস চুক্তির আওতায় একক উৎস পদ্ধতিতে পরামর্শক নিয়োগ করা হবে।

অন্যদিকে, জাতীয় স্বার্থ ও জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাসের সরবরাহ সচল রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে এ প্রস্তাব উপস্থাপন করে।

কমিটির এসব সিদ্ধান্তের ফলে দেশে সার ও গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড