মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির আমাদের ব্রাহ্মণবাড়িয়া আগস্ট ১৮, ২০২৬ অনলাইন ডেস্ক : সংগীত প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার ও সংগীতশিল্পী সাব্বির কোরাইশী বিয়ে করেছেন। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন শারমিন আক্তার। তিনি জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর শারমিন বলেন, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছেন তারা। নতুন দায়িত্ব ও সম্পর্ককে ঘিরে অনুভূতিটা অন্যরকম বলেও জানান তিনি। পরিবার ও কাছের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নতুন জীবনের পথচলা শুরু করেছেন উল্লেখ করে সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন এই গায়িকা। এ জাতীয় আরও খবর ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা ৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে