,

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রিট খারিজ

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হওয়ার বিধানসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ২০১৮ সালে ওই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চে বিভক্ত আদেশ হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠানো হয় এবং শুনানি শেষে রিটটি খারিজ করা হয়।

রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এটিকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তার মতে, ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন সরাসরি খারিজ হওয়া দেশের সাংবিধানিক আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য তাৎপর্যপূর্ণ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে