,

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সমাজের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সামান্য করে উদ্যোগ নিলে বড় ধরনের সমস্যাও সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সরকার সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিতে যারা এগিয়ে আসবেন, সরকার তাদের পাশে থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সিএসআর তহবিলের অর্থায়নে ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ১০ জন চা-শ্রমিকের হাতে প্রতীকীভাবে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

প্রতিকূল আবহাওয়ায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করবে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসার পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করাও করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

চা-শ্রমিকদের পক্ষ থেকেও এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন চা-বাগানের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় প্রধানমন্ত্রীর হাতে চা-পাতা উপহার দেন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে