,

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্তি

news-image

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ গত মাসে স্বীকার করার পর শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়েছে।

তারকা ব্যাটার ওয়ার্নারকে এখন থেকে গাড়ি চালানোর জন্য ইন্টারলক ডিভাইস ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সিডনি আদালত। মধ্যম মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য তাকে ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৩০ হাজার টাকা।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বে একটি রোডসাইড টেস্টে থামিয়ে ওয়ার্নারের অ্যালকোহল পরীক্ষা করা হয় এবং ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার তার পরীক্ষা করা হয়। ৩৯ বছর বয়সীর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪—যা আইনসম্মত নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি।

ওয়ার্নারের আইনজীবী যুক্তি দেন যে, আইনসম্মত সীমার চেয়েও দুই গুণ বেশি অ্যালকোহল পাওয়া সত্ত্বেও তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া উচিত। কারণ গণমাধ্যমে প্রচারের কারণে তিনি অতিরিক্ত শাস্তি ভোগ ইতোমধ্যেই করে ফেলেছেন।

ওয়েভারলি লোকাল কোর্টে আওয়াইজ আহমেদ জানান, ওয়ার্নারের ওই ঘটনা ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বিশ্বের অনেক গণমাধ্যমে প্রচার করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মতো দেশে টি-টোয়েন্টি লিগ খেলতে গেলে সেখানকার মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর সংস্কৃতি মেনে চলেন তিনি। তার ভাষায়, ‘তার এই অপরাধের পরিণতি অনেক গভীর। বাণিজ্যিক সুযোগ সুবিধার ওপর প্রভাব ফেলতে পারে।’

ওয়ার্নার ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন ও সেই ডিভাইস গাড়িতে বসানোর পর আবার গাড়ি চালাতে পারবেন। এই ডিভাইস তার সিস্টেমের মাধ্যমে যদি অ্যালকোহলের উপস্থিতি টের পায়, তবে গাড়ি স্টার্ট নিতে দেবে না।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড