,

আমড়া দিয়ে তৈরি করুন টক-ঝাল ডাল

news-image

অনলাইন ডেস্ক : টক-মিষ্টি স্বাদের আমড়া দিয়ে শুধু আচার বা ভর্তাই নয়, তৈরি করা যায় সুস্বাদু ডালও। গরম ভাতের সঙ্গে আমড়ার টক-ঝাল ডাল দুপুরের খাবারে এনে দিতে পারে ভিন্ন স্বাদ। ঘরোয়া কয়েকটি উপকরণেই সহজে রান্না করা যায় এই পদ।

যা লাগবে

কাঁচা-পাকা আমড়া ৪ থেকে ৫টি, ডাল ৩/৪ কাপ, সরিষার তেল ১ থেকে ২ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনো লাল মরিচ ২ থেকে ৩টি, স্বাদমতো লবণ এবং প্রয়োজনমতো পানি।

প্রস্তুত প্রণালি

প্রথমে আমড়া ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর পানিতে সেদ্ধ করে নরম করে নিন। চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করা যাবে। ঠান্ডা হলে আমড়া হাত দিয়ে হালকা চটকে নিন। তবে একেবারে মিহি করার দরকার নেই। আমড়া সেদ্ধ করার পানি ফেলে না দিয়ে আলাদা করে রাখুন।

এবার প্যানে সরিষার তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিন। ফোড়নের সুবাস বের হলে শুকনো লাল মরিচ দিয়ে সামান্য নেড়ে নিন। এরপর চটকে রাখা আমড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন।

এরপর আমড়া সেদ্ধ করার পানি ও ধুয়ে রাখা ডাল প্যানে ঢেলে দিন। লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ডাল ও আমড়া পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিতে হবে।

ডাল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন টক-ঝাল স্বাদের মজাদার আমড়ার ডাল।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে