,

জন্মদিনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন লুবাবা

news-image

অনলাইন ডেস্ক : জীবনের আরও একটি বছর পার হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। একই সঙ্গে অতীতের ভুল-ত্রুটি ক্ষমা এবং আগামী দিনগুলো বরকতময় করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লুবাবা তার জন্মদিন উপলক্ষে এসব কথা জানান। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর প্রতি তার নৈকট্য ও তাকওয়া আরও বাড়ে—এটাই তার অন্যতম প্রধান আকাঙ্ক্ষা।

লুবাবা আল্লাহর কাছে অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবনকে বরকতময় করার দোয়া করেন। ঈমানের সঙ্গে জীবনযাপন এবং নেক আমল করার তাওফিকও চান তিনি।

জীবনের বাকি সময় আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর প্রত্যাশা জানিয়ে নিজের পরিবার ও পুরো মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করেন এই শিশুশিল্পী।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও নিজের জন্য দোয়া চেয়েছেন লুবাবা। তিনি জানান, সবার দোয়া তার কাছে অত্যন্ত মূল্যবান।

সবশেষে আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধি এবং জীবনে বরকত দেওয়ার প্রার্থনা করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে