,

সীমান্ত হত্যা মামলায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত নিহতের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন অনিক, আকাশ ও চান্দি বাবু। তারা ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মামলার আইনজীবী মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে সর্বোচ্চ শাস্তি দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ২০ বছর বয়সী সীমান্ত। তার মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকায়।

মামলার আইনজীবী আরও জানান, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অনিকের বিরুদ্ধে পাঁচটি এবং আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধেও ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পারভেজ। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড