,

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে মাঈনউদ্দিন (২৭) নামের সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকায় এ ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয় মহিষ পালনকারীদের।

মহিষ পালনকারীদের অভিযোগ, লালচরের খাসজমিতে মহিষ চরাতে হলে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে দিতে হচ্ছে। টাকা না দিলে ওই এলাকায় মহিষ চরাতে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে।

স্থানীয় মহিষ পালনকারী রেজাউল খা বলেন, দীর্ঘদিন ধরে তারা লালচরের খাসজমিতে মহিষ চরিয়ে আসছেন। সম্প্রতি মাঈনউদ্দিন মহিষপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেখানে মহিষ চরাতে দেওয়া হবে না বলেও জানানো হয়। পরে বাধ্য হয়ে স্থানীয় মহিষ পালনকারীরা টাকা দেন। এভাবে ৪৭৮টি মহিষের বিপরীতে টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আরেক মহিষ পালনকারী ইদ্রিস দালাল বলেন, চরাঞ্চলের খাসজমির ঘাসের ওপর নির্ভর করেই স্থানীয় অনেকে দীর্ঘদিন ধরে মহিষ পালন করছেন। মহিষ চরানোর জন্য অতিরিক্ত টাকা দিতে হলে তাদের ব্যয় বেড়ে যায়। এতে মহিষ পালন করে লাভবান হওয়া কঠিন হয়ে পড়ছে।

অভিযোগের বিষয়ে মাঈনউদ্দিন বলেন, আমি এখন হাসপাতালে আছি রোগী দেখতে। আপনাদের যদি বক্তব্যের প্রয়োজন হয়, তাহলে হাসপাতালের আসেন। একই সঙ্গে বিষয়টি যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংবাদ প্রকাশের কথা বলেন তিনি।

জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে