,

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে আজ  ৮ই আগষ্টশনিবার ফজরের নামাজের পর থেকেই  দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে  উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক   আহত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।আহতদের বেশিরভাগই  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপিটাল চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গুরুতর আহতরা  হলেন-  রহিছ মিয়া, নূর আলম, আলেক মিয়া, আলামিন মিয়া, হেলাল মিয়া, হুমায়ুন মিয়া, মো. আমিন, মোঃ ফোরকান,  মোঃ এনামুল,  মোঃ ছোটন, আবুল কালাম,   মোঃ রাহাত।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নবীনগরের বিটঘর ইউনিয়নের  টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মন্টু মিয়া ও হুসেন চেয়ারম্যান   গ্রুপের সরুজ মিয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার  ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে আজ শনিবার  মাইকে ঘোষণা দিয়ে সকাল থেকেই   ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় লিপ্ত হয় ।  ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও নবীনগর থানা পুলিশের  অতিরিক্ত পুলিশ ফোর্সের  হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসলেও  থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছেই। এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সদর হসপিটালে আহতদের সংখ্যা বাড়ছেই।গত ৪ আগস্ট  মঙ্গলবার  দিবাগত গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে  সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল  এরই জোর ধরে আজ শনিবার ফজরের নামাজের পরপরই  মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ।

স্থানীয় সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামের শিশু মিয়া গ্রুপের মন্টু মিয়া ও হুসেন চেয়ারম্যান গ্রুপের সরুজ মিয়ার মধ্যে টাকা-পয়সা ও গ্রাম্য আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে  দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থল থেকে ৬  জনকে গ্রেফতার করে।  কিন্তু গ্রেফতারের  পরও  উত্তেজনা থামেনি। ফের আজ সকালে  ফজরের  নামাজের সময় মাইকে ঘোষণা দিয়ে  দেশিয়  অস্ত্রশস্ত্র নিয়ে  রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় অর্ধশত আহত  হওয়ার খবর পাওয়া গেছে।খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও  নবীনগর  পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  সংঘর্ষের পর আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায়  অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত  রাজিব কান্তি নাথ  বলেন বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে  রয়েছে।পরবর্তী  সংঘর্ষের ঘটনা এড়াতে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও  নবীনগর থানার অফিসার ইনচার্জ সহ আমি  ঘটনাস্থলে অবস্থান করছি। এছাড়াও  অতিরিক্ত  পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে