,

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা, শহীদ ও আহতদের পরিবারের শান্তি ও কল্যাণ এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জামায়াতে ইসলামীর আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জালাল উদ্দিন মনির, এনসিপি নেতা সাইফুল ইসলামসহ প্রমুখ ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর

স্বর্ণের দাম আরও কমল

মুম্বাইয়ে ৬.৮৫ কেজি সোনা জব্দ, বাংলাদেশিসহ আটক ৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আইফোনের জন্য দেড় বছরের সন্তান বিক্রির অভিযোগ

মাংস বিক্রিতে ‘পরীক্ষিত’ সিল বাধ্যতামূলক: ডিএসসিসি

দুই মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমর

চার হত্যা মামলায় সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্ট নেগেটিভ

সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সামনে অন্ধকার, প্রশাসনের বিরুদ্ধে বিএনপি এমপির অভিযোগ