,

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : মাতৃত্বকালীন বিরতি শেষে আবারও বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নতুন সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে ফিট করে তুলতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কন্যা শারলিন খানের যত্ন নেওয়ার পাশাপাশি নিয়মিত ডায়েট ও জিম করছেন এই অভিনেত্রী। দ্রুত সময়ের মধ্যে শুটিংয়ে ফেরাই এখন তার মূল লক্ষ্য বলে জানা গেছে।

কন্যার জন্মের পর বুবলীকে খুব বেশি জনসমক্ষে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন সময় নিজের ছবি, ফটোশুটের ভিডিও এবং নানা বিষয় নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরবেন বুবলী। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটি পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

এদিকে বুবলীর আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘শাপলা শালুক’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এছাড়া ‘কয়লা’ সিনেমার শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন তিনি।

নতুন সিনেমাগুলো নিয়ে দর্শকের সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে