,

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দামেস্কের একটি ফৌজদারি আদালত বাশার আল-আসাদকে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অন্যদিকে আতেফ নাজিবকে পূর্বপরিকল্পিত হত্যা ও নির্যাতনের অভিযোগে দোষী ঘোষণা করা হয়।

আদালতের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে দেরা প্রদেশে তৎকালীন সরকারের অধীনে সংঘটিত বিভিন্ন অপরাধ মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়। পরে সংঘাত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। দীর্ঘ এই যুদ্ধে বিপুলসংখ্যক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হন।

সিরিয়ার দেরা প্রদেশে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মধ্য দিয়েই দেশটির বিদ্রোহের সূচনা হয়েছিল। সেই সময়ের ঘটনাগুলোকে কেন্দ্র করেই বর্তমান মামলাটি করা হয়।

বাশার আল-আসাদ ও তার সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধকালীন অপরাধের বিচার সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে