,

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাকিব ভালো ক্রিকেটার হলেও মানুষ হিসেবে নষ্ট হয়ে গেছেন।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, সাকিব একজন ভালো খেলোয়াড় হতে পারেন। তবে শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক অবস্থান ও ঘনিষ্ঠতার সমালোচনা করে তিনি সাকিবকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে মন্তব্য করেন।

দেশে ফিরলে সাকিব নিরাপত্তাহীনতায় থাকবেন কি না—এমন প্রশ্নও তোলেন তথ্য উপদেষ্টা। একই সঙ্গে সাকিবের জনপ্রিয়তা বা পরিচিতিকে সামনে এনে সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। দেশে ফিরলে তাকে নিরাপত্তা দেওয়া হবে এবং তার অধিকার নিশ্চিত করেই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে