,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটিতে কার্যক্রম বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় তিনি বাংলাদেশে ভিসার বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান।

বৈঠকে স্টিফেন কার্পিন বলেন, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও যারা এখনো কার্ড ব্যবহার করেন না, তাদের ডিজিটাল লেনদেনের আওতায় আনতে কাজ করতে চায় ভিসা। পাশাপাশি দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, দ্রুত ও সহজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা, এক্সপ্রেসওয়ে এবং অন্যান্য জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে সহযোগিতা করার আগ্রহের কথা জানান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট।

বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা তৈরির বিষয়টিও আলোচনায় আসে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে ভিসার একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তি খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণকে স্বাগত জানান। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রহমত আলী হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ঢাকার নদী রক্ষায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ না মানলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

প্রচারে মিছিল-পোস্টার ও এআই কনটেন্টে নিষেধাজ্ঞা

বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির ড্র

সালমান শাহ, আজও দর্শকের হৃদয়ে অমলিন

জাহাজে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা