,

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জোট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে গ্রহণযোগ্য ও অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার বিষয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। সম্ভাব্য প্রার্থীদের বিভিন্ন দিক বিবেচনার পর অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

জোটের নেতাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় পরিসরে দীর্ঘদিনের ভূমিকার কারণে অলি আহমদ রাষ্ট্রপতি পদে উপযুক্ত প্রার্থী।

রোববারের বৈঠকে ১১ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোটের আনুষ্ঠানিক অবস্থানও প্রকাশ্যে আসে।

অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্তের পর এখন নির্বাচনী প্রক্রিয়ায় জোটের পক্ষ থেকে পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংসদে জোটের সমর্থন নিশ্চিত করে প্রার্থীকে বিজয়ী করার কৌশল নিয়েও আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা বাতিল চান হাসনাত

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি, তথ্যকে ‘গুজব’ বললেন ছাত্রদল সভাপতি

শিক্ষক নিয়োগে ফিরছে ম্যানেজিং কমিটি

রাজধানীতে সন্ধ্যায় ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নেপালের পাহাড়ে ‘শিকার’ নিয়ে অপু বিশ্বাস

রোনালদোর দেওয়া বাগদানের আংটি মেয়ের হাতে জর্জিনা

দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

জ্বালানি খাত মাফিয়াদের হাতে নয়, হুঁশিয়ারি এনসিপির

রিয়াদে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসডিজির সঙ্গে সরকারের জননীতির মিল রয়েছে: প্রধানমন্ত্রী