,

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। আগামী ১২ আগস্ট এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ওই দিন বেলা ১১টায় রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কর্মসূচি সামনে রেখে রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্যসচিব জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় জন্মদিনের আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, জন্মদিন উপলক্ষে প্রথমে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা হবে। পরে তার কর্মজীবন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দাবি, ক্রীড়া সংগঠক হিসেবে কোকোর ভূমিকা স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তার কর্ম ও অবদান তুলে ধরাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

আরাফাত রহমান কোকো ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্বও পালন করেছেন।

দেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রেও তার ভূমিকার কথা উল্লেখ করা হয়। বিসিবিতে দায়িত্ব পালনের সময় তরুণ ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পেশাদার ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়।

কোকোর জন্মদিনের কর্মসূচির পাশাপাশি পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে