,

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার ঢাকার অবস্থান ২৭তম। বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এআইকিউ) স্কোর ৭৩। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ২০৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

দূষণের তালিকায় ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে কুয়েত সিটি। বাহরাইনের রাজধানী মানামা ১৬২ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ১৫৯ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা রয়েছে ষষ্ঠ স্থানে।

বায়ুমান সূচকের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসের মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ের। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু হিসেবে গণ্য করা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে