,

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯৯৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছর! এই সময়ে ১৯ বার দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও শিরোপা জিততে পারেনি ব্রাজিল। অবশেষে ৩১ বছর অপেক্ষার পর ১৯তম বারের প্রচেষ্টায় চ্যাম্পিয়ন হলো তাদের ক্রিকেট দল।

এর আগে ব্রাজিল ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে রানার্সআপ হয়েছিল। এবার পানামাকে ৩ রানে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের ট্রফি হাতে নিলো তারা। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১২ বার চ্যাম্পিয়ন দলটি এনিয়ে গত দুই আসরে অংশ নেয়নি।

কলম্বিয়ায় অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে পানামার বিপক্ষে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান করে। ফাইনালে তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। এছাড়া ত্রিশ ছুঁয়েছেন অধিনায়ক মাইকেল আসুনসাও।

১২৯ রানের লক্ষ্যে নেমে মাহমেদ বাওয়ার ৪৬ রানের সুবাদে লড়াই করে পানামা। আসুনসাও ও গ্যাব্রিয়েল অলিভেইরার কৃপণ বোলিংয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। ৫ উইকেটে ১২৫ রানে থামে পানামা।

আসুনসাও শেষ ওভারে ১৪ রান ডিফেন্ড করতে সফল হয়েছেন ১০ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া অলিভেইরা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুটি উইকেট পেয়েছেন ইয়াসা হারুন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে