,

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভোরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ওই কারখানায় আগুন লাগে। পরে সেখানে কর্মরত ফায়ার সার্ভিস সদস্যদের বরাতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর, দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা। নওগাঁর নিহতরা হলেন ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কালিউদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহীন, আবদুল জলিল, মাজিদুল ও সাগর। নাটোরের নিহত শামীম ও সাব্বির এবং রাজশাহীর নিহত ব্যক্তি শ্যামল।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি নাগরিক। বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) রেজায়ে রাব্বি জানিয়েছেন, বাংলাদেশি কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এর আগে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি কর্মী এ ঘটনায় মারা গেছেন। পরে তদন্ত ও তথ্য যাচাইয়ের পর সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিহত বাংলাদেশির সংখ্যা ১৬ জনে উন্নীত হওয়ার কথা জানানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দেশে ফেরত আনার বিষয়েও প্রয়োজনীয় প্রক্রিয়া নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে