,

সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর নিহত বেড়ে ১৩

news-image

নওগাঁ প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর নিহতদের মধ্যে আরও তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে নওগাঁর ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নতুন করে শনাক্ত হওয়া তিনজন হলেন—আত্রাই উপজেলার বোয়ালা গ্রামের মিনহাজুল ইসলাম ও হৃদয় হোসেন এবং নওগাঁ সদর উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকার মজনুর রহমানের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন।

এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ১০ জনের পরিচয় নিশ্চিত করেছিলেন। তারা সবাই আত্রাই উপজেলার বাসিন্দা। নতুন তিনজনসহ এখন পর্যন্ত নওগাঁর ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এসব মানুষ জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন। তারা রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। রোববার সেখানে আগুন লাগলে ১৬ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১২ জন এবং নওগাঁ সদর উপজেলার একজন রয়েছেন। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে।

এ পর্যন্ত শনাক্ত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন—আত্রাই উপজেলার পারকাসুন্দা গ্রামের জালাল উদ্দিন, ডুবাই গ্রামের সুমন হোসেন, সাগর হোসেন, হাসিবুল হাসান শুভ, মাধবপুর গ্রামের মজিদুল ইসলাম, গন্ডগোহালী গ্রামের মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কলি উদ্দিন প্রামাণিক এবং উদনপৈ গ্রামের ফরিদ শেখ। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

প্রবাসে কাজ করে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নিহতরা। তাদের মৃত্যুর খবর ও পরিচয় শনাক্ত হওয়ার ঘটনায় পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। এখনও কয়েকটি পরিবার স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি