,

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু কাল

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফল পাননি, তারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য জানিয়েছেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে আবেদন শুরু করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল পরবর্তী সময়ে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদনের পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে বিষয় বা বিষয়গুলো পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। দুই পত্রের কোনো বিষয়ে আবেদন করলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

প্রতি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বিকাশ, নগদ ও সোনালী সেবাসহ নির্ধারিত ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে এই ফি পরিশোধ করা যাবে। পোর্টালের ‘হেল্প’ অপশনে ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।

ফি পরিশোধের পর আবেদনে ফিরে গিয়ে ‘জমা দিন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনটি চূড়ান্তভাবে সম্পন্ন হবে।

তবে ফি দেওয়ার পর নির্বাচিত বিষয় পরিবর্তন করা যাবে না এবং জমা দেওয়া ফিও ফেরতযোগ্য নয়। ফি পরিশোধের আগে কোনো বিষয়ে ভুল নির্বাচন হলে সেটি মুছে সংশোধনের সুযোগ থাকবে।

এ ছাড়া ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় পুনর্নিরীক্ষণের আওতায় আনতে চাইলে একই মোবাইল নম্বর ব্যবহার করে আগের নিয়মে আবেদন করা যাবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ই-পোর্টাল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে বা ম্যানুয়ালি পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে