,

ইরানকে ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থা থেকে বের হওয়ার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : ইরানকে দীর্ঘদিন ধরে চলা ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বর্তমান সময়কে উপযুক্ত বলে মনে করছেন তিনি।

ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, বর্তমানে ইরানের জনগণের মধ্যে ঐক্য ও সংহতি রয়েছে এবং দেশটি শক্ত অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে একটি চুক্তিতে পৌঁছানোর উদ্যোগ নেওয়াই সবচেয়ে কার্যকর হবে বলে মনে করেন তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো ঘটনা মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু থেকেই একটি কার্যকর যোগাযোগব্যবস্থা থাকা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কোনো সমঝোতায় লঙ্ঘনের ঘটনা ঘটলে পাল্টাপাল্টি সংঘাতে না গিয়ে সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করার ব্যবস্থা থাকা উচিত।

বর্তমানে এ ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানান পেজেশকিয়ান। তিনি বলেন, সমস্যাগুলোর স্থায়ী সমাধানের কোনো পথ বের করা সম্ভব কি না, সেটি খুঁজে দেখা জরুরি।

ইরানের প্রেসিডেন্ট জানান, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় এসব বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান বের করা সম্ভব হবে, যা ইরানকে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থান থেকে বের করে আনবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই পেজেশকিয়ানের এই বক্তব্য এলো। ওমানের মধ্যস্থতায় আলোচনার ফলে দুই দেশের উত্তেজনা কমিয়ে একটি দীর্ঘমেয়াদি সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন, পারস্পরিক অবিশ্বাস এবং বিভিন্ন শর্ত নিয়ে মতবিরোধ এখনো বড় বাধা হয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ