,

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে এলে জানা যায়, তার মৃত্যু হয়েছে। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী ছেলেটির নাম শিহাব (২১)। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের উত্তরপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন শিহাব।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দুপুরে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে গুরুতর আহত হন শিহাব। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজী ইভা তার জনৈক আত্মীয় জানান, সে গোসল করে ছাদের তারে কাপড় ছড়াতে গেলে হঠাৎ ছিটকে পড়ে। তখন ওর খালাতো ভাই বিদ্যুতের মেইন স্যুইচ বন্ধ করে। এমতাবস্থায় তার জ্ঞান ফিরেনি।

পরিবারে ১ ভাই ২ বোনের মাঝে সে বড়। পরিবারের সাথে শহরে থাকে। গ্রামে ওর কাকার বিয়েতে এসেছিলো।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে