,

বিএনপি নেতা আজাদের দলীয় পদ স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : চাঁদাবাজি, থানার কম্পাউন্ডে নিজ দলের এক নেতাকে মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের সব দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানার কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার দেওয়া লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ ও রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, চাঁদাবাজির মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মী সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে তার বিরুদ্ধে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৬ জুলাই থানার কম্পাউন্ডে মারধরের অভিযোগে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। একই দিনে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলমগীর হোসেন নামে আরেক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। পরে ওই দুই মামলায় আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব। গত জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চেয়েও তিনি পাননি। বর্তমানে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে