,

জুলাইযোদ্ধাদের যানবাহন উপহার দিলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক :জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজনের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব যানবাহন তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী।

নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালান আজিজ। প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার মো. গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় মহাখালী এলাকায় অংশগ্রহণকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি। গফফার জানান, একটি রিকশা নিজে ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়ায় দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল