,

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই সার্থক: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার ও আন্দোলনের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না। যেদিন এসব আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, সেদিনই জুলাইয়ের আন্দোলন সার্থক হবে।

শনিবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংস্কার নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দীর্ঘ আলোচনার পর একটি চার্টার তৈরি হলেও বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে দলীয় স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে বিরোধ দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

বিচারপতি নিয়োগ ও নির্বাচন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যেন কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকে, সে বিষয়ে তাদের অবস্থানের কথা তুলে ধরেন জামায়াত আমির। তার মতে, এসব প্রতিষ্ঠান গঠনে দলীয় নিয়ন্ত্রণের পরিবর্তে নিরপেক্ষ ব্যবস্থা থাকা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, বিএনপি আগে গণভোটের মাধ্যমে জনগণের মতামত বাস্তবায়নের পক্ষে অবস্থান নিলেও সরকার গঠনের পর সেই অবস্থান থেকে সরে গেছে। জনগণের অভিপ্রায়কে সবচেয়ে বড় বিষয় হিসেবে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তার দাবি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা থাকলেও দুর্নীতি ও দলীয়করণের মতো পুরোনো প্রবণতা অব্যাহত রয়েছে। আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে শুধু একটি দলের পরিবর্তে আরেকটি দলকে ক্ষমতায় বসানোই লক্ষ্য ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি দাবি করে শফিকুর রহমান বলেন, এখন রাজপথের আন্দোলনের মাধ্যমে সেই অধিকার আদায়ের চেষ্টা করা হবে এবং এতে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থাকবে।

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, এটি কোনো সরকারের সাফল্য তুলে ধরার আয়োজন নয়। বরং বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসনের সময় সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

শহীদ, তাদের পরিবার এবং আন্দোলনকে ঘিরে জনগণের প্রত্যাশাও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। ইতিহাসের বিভিন্ন ব্যক্তির অবদানের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের জন্য যাদের ইতিবাচক অবদান রয়েছে, ইতিহাসে তাদের সেই ভূমিকার প্রতি তারা শ্রদ্ধাশীল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে