,

হাম-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের শরীরে হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি দুইজন হামের উপসর্গে ভুগছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে ৬৭৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া চার শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৭৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৩৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১৩ হাজার ২০০ শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে ১৭ হাজার ৪০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে