,

আরশের সঙ্গে দূরত্বের কারণ জানালেন তিশা

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের পরিচিত মুখ আরশ খান ও তাসনুভা তিশা একসময় নিয়মিত জুটি হয়ে কাজ করেছেন। ‘অভিনয় নয়’, ‘আপন মানুষ’, ‘কেউ একজন তুমি’, ‘১৬ আনা প্রেম’ ও ‘অভিনয়ের সংসার’-এর মতো নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে বেশ কিছুদিন ধরে পর্দায় এই জুটির উপস্থিতি নেই। এবার এর পেছনের কারণ নিয়ে কথা বলেছেন তাসনুভা তিশা।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তিশার বক্তব্য প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, আরশের সঙ্গে একাধিকবার মতবিরোধ তৈরি হয়েছিল। একপর্যায়ে তার আচরণে ক্ষুব্ধ হয়ে আরশের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকেন তিনি।

তিশা বলেন, আরশের সঙ্গে তার বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ কিংবা ফোনে নিয়মিত যোগাযোগ হয়নি।

তবে এই দূরত্ব পুরোপুরি না রাখার পক্ষেই ছিলেন তিশা। মাঝে মধ্যে মেসেজে যোগাযোগ হলে কাজের স্বার্থে সম্পর্ক ও বোঝাপড়া স্বাভাবিক করার কথাও আরশকে জানিয়েছেন বলে জানান তিনি।

তিশার মতে, দর্শকেরা তাদের একসঙ্গে পর্দায় দেখতে পছন্দ করেন। তাই পেশাগত জায়গা থেকে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকা প্রয়োজন।

বর্তমানে আরশের সঙ্গে নিয়মিত যোগাযোগ না থাকলেও তার অভিনয়ের প্রশংসা করেছেন তিশা। তিনি বলেন, সময়ের সঙ্গে আরশ একজন অভিনেতা হিসেবে অনেকটাই পরিণত হয়েছেন।

তিশার ভাষ্য অনুযায়ী, আরশের সঙ্গে প্রথমবার কাজ করার পর কয়েক বছর বিরতির পর আবার একসঙ্গে কাজ করে তার অভিনয়ের উন্নতি চোখে পড়েছে। তার অভিনয়কে দক্ষ ও প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিশা।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল