,

জ্বালানি-বিদ্যুৎ খাতে নাশকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে এসব পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের অনেক মানুষ বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দুর্ভোগে রয়েছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না। বরং একটি দুর্বল ও ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার হিসেবে পাওয়ার কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে গ্যাস, জ্বালানি ও পেট্রোলসহ পুরো জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে বিভিন্ন কর্মসূচি ও নীতি নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়ার জন্যও নীতি গ্রহণ করা হয়েছিল। এর নেতিবাচক প্রভাব এখন দেশের মানুষ ও সরকারকে বহন করতে হচ্ছে।

তিনি জানান, দীর্ঘদিনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে জ্বালানি খাত বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে জ্বালানি খাত পুনর্গঠন করে ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

স্বাস্থ্য খাত নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শুধু অবকাঠামো উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকদের মানুষের সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি চিকিৎসকদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল