,

বাজার সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মজুতদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। এ আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও বাজারে এসে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সিন্ডিকেটের কারণে কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাট ও পেঁয়াজ বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত তোলা নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাজারের বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন। এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের স্বার্থ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি জানান, দেশের সব হাট ও বাজারে সিন্ডিকেট ভাঙার বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

মো. আসাদুজ্জামান আরও বলেন, যেসব ব্যবসায়ী তোলা না দিলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে দেওয়াই ভালো। প্রয়োজনে তাদের জায়গায় নতুন ব্যবসায়ী চলে আসবেন।

বাজার পরিদর্শনের সময় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আরশের সঙ্গে দূরত্বের কারণ জানালেন তিশা

রাজউক-রিহ্যাব ও ভবন মালিকদের যোগসাজশে অনিয়ম: চেয়ারম্যান

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৫,৭১২ জনের

জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পেয়েছে তদন্ত: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে

আইইডির নেপথ্যে কারা, বিদেশি অর্থের যোগসূত্র খুঁজছে গোয়েন্দারা

ঢাকায় সকাল থেকেই বৃষ্টি, থাকতে পারে দিনভর

আগস্টে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৩৪ হাজার

৬৯ হাজার ৫০০ অভিবাসীকে মরক্কোতে ফেরত পাঠাল স্পেন

জ্বালানি-বিদ্যুৎ খাতে নাশকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

জুলাই জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস চান নাহিদ ইসলাম