,

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : মুরগির মাংসের যেকোনো পদই খেতে সুস্বাদু হয়। তার সঙ্গে নারিকেলের স্বাদ যুক্ত হলে তো কথাই নেই। সাধারণ মুরগির মাংস ভুনার স্বাদ অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার সঙ্গে নারিকেল যোগ করেন। গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন সুস্বাদু নারিকেলি চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারিকেলি চিকেন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- ১ কেজি

নারিকেল বাটা- আধা কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

এলাচ- ৪টি

দারুচিনি ও তেজপাতা- ২টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিন। এবার তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর বাকি সব মসলার সঙ্গে সামান্য পানি ও নারিকেল বাটা দিয়ে দিন। কষিয়ে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে ভুনা করে নিন। সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল